কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে আসছেন অভিনেতা বিজয়

তামিলনাড়ুর অভিনেতা বিজয় । ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর অভিনেতা বিজয় । ছবি : সংগৃহীত

অভিনেতা থেকে নেতা হওয়ার জার্নি শুরু হতে চলেছে আরও এক চলচ্চিত্র তারকার। জানা গেছে, তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা বিজয় নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। শিগগিরই প্রকাশ্যে আসছে তার দলের নাম। যে দল তৈরি হচ্ছে, তার ২০০ সদস্য এরইমধ্যে বিজয়কেই দলের সভাপতি হিসেবে মনোনীত করেছে। -খবর আজকাল

এর আগেও অনেক অভিনেতা, অভিনেত্রী অভিনয়ের সঙ্গেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন। এবার সেই তালিকায় নাম লিখতে চলেছেন বিজয়।

নতুন দলের সদস্যদের একজন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে।

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হবে ২০২৬ সালে। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা। যদিও দলের নাম জানা যায়নি এখনও। তবে সূত্রের খবর দলের নামের মধ্যে কজগম শব্দটি থাকবেই, তামিলনাড়ুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X