কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আহমেদ রুবেলের বর্ণাঢ্য জীবন

অভিনেতা আহমেদ রুবেল। ছবি : সংগৃহীত
অভিনেতা আহমেদ রুবেল। ছবি : সংগৃহীত

আহমেদ রুবেল একজন দরাজ কণ্ঠের অভিনেতা। তাই পর্দায় তার অভিনয়ের সঙ্গে সংলাপ বলার কৌশল তাকে অন্য অনেকের থেকে আলাদা করা যায়। ৫৫ বছর বয়সে বিদায় জানালেন এই পৃথিবীকে এই মানুষটি।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ এর মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন আহমেদ রুবেল। পরে টিভি নাটকে তার শুরু হয় গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে। প্রথম টিভি নাটক দিয়ে দর্শকের নজরে আসেন তিনি।

এরপর তার তুমুল জনপ্রিয়তা আসে মুহম্মদ জাফর ইকবালের ‘প্রেত’ দিয়ে। কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের নাটকে নিয়মিত দেখা যেত তাকে।

১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রুবেল। এরপর ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন রুবেল।

ঢাকা থিয়েটারের সদস্য হিসেবেও দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন দাপুটে এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।

অভিনেতা আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম আয়েশ উদ্দিন। রুবেলের বেড়ে উঠা ঢাকা শহরেই। পরিবারের সঙ্গে সবশেষ গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

উল্লেখ্য, নির্মাতা নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটিতে ৮ বছর আগে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল।

আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্স উদ্বোধনী প্রদর্শনীতে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই গুণী অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X