বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের কবরে সমাহিত হলেন আহমেদ রুবেল

আহমেদ রুবেল। ছবি : সংগৃহীত
আহমেদ রুবেল। ছবি : সংগৃহীত

মঞ্চ, টেলিভিশন ও সিনেমার দাপুটে অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আছর গাজীপুরে মায়ের কবরে তাকে দাফন করা হয়। এর আগে বেলা ১১টায় ঢাকা থিয়েটারের উদ্যোগে সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আহমেদ রুবেলের মরদেহ আনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন অনুরাগী ও সহশিল্পীরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে গাড়ি থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পরিচালক নুরুল আলম আতিক জানান, এদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতে এসেছিলেন তিনি। তবে সিনেপ্লেক্সের পার্কিংয়েই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকরা কিছু জানাননি।

আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি মিডিয়ায় আহমেদ রুবেল নামেই পরিচিত। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে পরিবারসহ থাকতেন গাজীপুরে।

আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এর মাধ্যমে। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। হ‍ুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’-তে রুবেলের ‘গোরা মজিদ’ চরিত্রটি দর্শকনন্দিত হয়। একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন আহমেদ রুবেল। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক ‘শ্যামল ছায়া’, ‘আখেরি হামলা’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘পারাপার’ সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X