কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

পুষ্পিতা পেলেন ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪

ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন নুজহাত সাবিহা পুষ্পিতা। ছবি : কালবেলা
ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন নুজহাত সাবিহা পুষ্পিতা। ছবি : কালবেলা

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী পুষ্পিতা পেলেন ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪।

সম্প্রতি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব এবং স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় দেশবরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতাকে।

প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং উদ্বোধক ছিলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন মহারাজ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার।

উল্লেখ্য, সংগীতশিল্পী পুষ্পিতার ‘পিরিত ভীষণ জ্বালা’ এবং ‘বৃষ্টির রেলগাড়ি’ গান দুটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন মৌলিক গান, টিভি প্রোগ্রাম এবং স্টেইজ-শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল : Nuzhat Sabiha Pushpita থেকে খুব শীঘ্রই তার বেশকিছু মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X