কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় দোহার এর কর্মশালায় প্রশিক্ষক লাভলী দেব

কলকাতায় দোহার এর কর্মশালায় প্রশিক্ষক লাভলী দেব

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আসাম, ত্রিপুরা আর বাংলাদেশে ‘দোহার’ গানের দল নামটির সঙ্গে পরিচিত বাংলা ভাষাভাষী প্রায় সবাই। ভারতের অন্যান্য রাজ্যেও এই গানের দলটির বিশেষ পরিচিতি রয়েছে। সবার প্রিয় প্রয়াত সংগীতজ্ঞ কালিকা প্রসাদ এর দোহার। এই গানের দলটি বাংলা লোকগানকে দেশীয় যন্ত্রানুষঙ্গ দিয়ে পরিবেশন করা (কোন ইলেকট্রনিকস যন্ত্রানুষঙ্গ ছাড়া) কাজ করে আসছে। দোহারের আসল পরিচয় এটাই। লোকগানকে সত্যিকারের লোকগানের মতো করে বিশ্বের সবার কাছে তুলে ধরার এক সুপরিকল্পিত প্রয়াস তাদের। এরই ধারাবাহিকতায় প্রতিবছর দোহার কলকাতায় আয়োজন করে আসছে বিভিন্ন ধারার লোকগান নিয়ে কর্মশালা।

দোহার দলের পরিচালক রাজীব দাস বলেন, আমাদের পরিচালিত কর্মশালা মানেই নতুন কিছু জানতে পারা এবং অন্যরকমভাবে প্রশিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়া। আমাদের এবারের কর্মশালার প্রশিক্ষক, গানের খনি বাংলাদেশের সিলেটের সুগায়িকা, লোকগান সংগ্রাহক ও গবেষক শ্রীমতি লাভলী দেব। তার সঙ্গে সাংকেতিক আদান প্রদান করতে ইচ্ছুক হলে অবশ্যই আসতে হবে এই কর্মশালায়। পিসি চন্দ্র গ্রুপের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হবে ১৬ মার্চ, কলকাতায় অবস্থিত পিসি চন্দ্র গার্ডেনের টিউলিপ হলে। পরের দিন ১৭ মার্চ মার্চ পি.সি চন্দ্র গ্রুপের সহযোগিতায় দোহারের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘বসন্ত অবগাহন’। সন্ধে ৬টা থেকে পি.সি চন্দ্র গার্ডেনের টিউলিপ হল এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী লাভলী দেব। দোহার এর এই আয়োজনে যুক্ত হওয়া প্রসঙ্গে বাংলাদেশি লোকগানের জনপ্রিয় ও গুণী শিল্পী লাভলী দেব বলেন, আমি দোহার এর সাথে বিভিন্ন আয়োজনে বহুবার ভার্চুয়ালি যুক্ত হয়েছি। প্রয়াত গুণী শিল্পী কালিকা প্রসাদ আর আমি - দুজনেই সিলেটি এবং আমরা একই ধারার কাজ করি, তাই তাদের আয়োজনে যুক্ত থাকতাম সব সময়ই। কিন্তু সশরীরে এই প্রথম তাদের সঙ্গে কাজ করা হচ্ছে। এটা আমার জন্য সম্মানের এবং সেই সঙ্গে অবশ্যই ভালো লাগার বিষয়। আমার দেশের ভাটি অঞ্চলের গান আমি ওপার বাংলার সংগীত শিক্ষার্থীদের গলায় তুলে দিতে পারব - এটা আমার শিল্পী জীবনে বিশাল একটা প্রাপ্তি।

লাভলী দেব জানান, ১৭ মার্চের বসন্ত অবগাহন অনুষ্ঠানে তিনি ছাড়াও বাংলার নানা মহাজনের পদ গেয়ে শোনাবেন বীরভূমের দুই ভাই কাঙাল ও সাধু৷ সঙ্গে থাকবেন কর্মশালায় ভাটি অঞ্চলের গান এর অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে প্রবেশ অবাধ। আয়োজকরা বসন্তের এই অবগাহন এ সবাইকে শামিল হতে অনুরোধ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১০

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১১

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৩

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৪

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৫

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৬

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৭

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৮

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৯

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

২০
X