বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মনে রাখব : অপূর্ব 

শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মনে রাখব : অপূর্ব 
শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মনে রাখব : অপূর্ব 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)। অবশেষে দুই পক্ষ সমাধানের পথে হেঁটেছে।

ঘটনার পর থেকেই অবশ্য অপূর্বের পাশে দাঁড়ান শিল্পী থেকে শুরু করে সব কলাকুশলীরা।

ঘটনার রেশ নিয়েই বুধবার (২০ মার্চ) বিকেলে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অপূর্ব। তিনি লিখেছেন, এই ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির মানুষজন আমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করায় যে আমি তাদের কত আপন। ছোট ছোট বিষয় থেকে শুরু করে আমার যে কোনো বিপদে বা সমস্যায় সবাই ছুটে আসে, পাশে থাকে। আমি ডাক দেওয়ার আগেই তাদের আমার পাশে পাই। সবাই আমাকে যেভাবে ভালোবাসার চাদরে আগলে রাখে, এই ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।

অপূর্ব আরও লিখেছেন, সাম্প্রতিক ঘটনায় সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছে, পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে নিয়ে যে তাদের অনুভূতিগুলো শেয়ার করেছে সেটা দেখে আমি অনেক আপ্লুত। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভালোবাসাটুকু আমি মনে রাখব। ভালোবাসার বিনিময়ে আমি ভালোবাসাই দিতে জানি। আমার সহকর্মী শিল্পী-কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, সাংবাদিকদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ও টেলিপ্যাবকে, সুষ্ঠু ও ন্যায়সম্মতভাবে বিষয়টিকে সমাধান করার জন্য।

তিনি আরও লিখেছেন, যাদের কথা না বললেই নয়; দেশ ও দেশের বাইরে আমার যারা ভক্ত রয়েছেন, যাদের ভালোবাসা ও সাপোর্টে আমি আজকে অপূর্ব, তাদের প্রতি অসীম আমার ভালোবাসা। জীবনে কোনোদিন অন্যায় এর কাছে মাথা নত করিনি আমি। কিন্তু প্রতিটা মুহূর্ত আপনাদের ভালোবাসার কাছে আমার মাথা নত হয়ে আসে। এমন ভালোবাসাতেই রাখবেন সবসময় যেন আমার পুরো জীবদ্দশায় বলে যেতে পারি, আমি ইন্ডাস্ট্রির আদরের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X