বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’ 

নীলপদ্ম সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
নীলপদ্ম সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার শো হতে যাচ্ছে স্বাধীন চলচ্চিত্র ‘নীলপদ্ম’।

উপমহাদেশের কালজয়ী নায়িকা সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ২০-২১ এপ্রিল আয়োজন করা হয়েছে এ চলচ্চিত্র উৎসবের।

উৎসবে অংশগ্রহণ করার জন্য দুই বাংলার কয়েক শত চলচ্চিত্র জমা পড়ে। এতে অন্যদের পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহীর সদ্য নির্মিত ‘নীলপদ্ম’ নির্বাচিত হয়েছে এবং উৎসবে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপমহাদেশের অন্যতম বৃহৎ যৌনপল্লী দৌলতদিয়া পতিতালয়ের যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা পরবর্তী নির্মাতা তৌফিক এলাহী নিজ প্রযোজনায় নির্মাণ করেন নীলপদ্ম।

উল্লেখ্য, তৌফিক এলাহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।

নারী প্রধান গল্পনির্ভর এ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। এ ছাড়া রোকেয়া প্রাচী, মামুনুর রশিদ অপু, শাহেদ আলী, সুজাত শিমুলসহ অন্যরা বিভিন্নগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X