বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকাদের জীবন নিয়ে পর্দায় রুনা খান

রুনা খান। ছবি : সংগৃহীত
রুনা খান। ছবি : সংগৃহীত

ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন রুনা খান। এবার তিনি প্রথমবারের মতো আসছেন বড় পর্দায় নায়িকার চরিত্রে। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এই গুণী অভিনেত্রী।

পরিচালক জানান, ইতোমধ্যে রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমাটির জন্য। বাকি শিল্পীদের বাছাইয়ের কাজও প্রায় শেষ। সব ঠিক থাকলে বছরের শেষ দিকে শুটিং শুরু হবে সিনেমাটির।

চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা খান বলেন, ‘গত শীতে এ ছবির বিষয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্প শুনে ভালো লেগেছিল। পরে চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে আমি চুক্তি করি। এখানে আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে ভালোবাসি, বিশেষ করে যেগুলো বাস্তবতার ছোঁয়া রাখে। এ চরিত্রও তেমন।’

২০০৭ সালে নোমান রবিনের টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রুনা খান। তবে বড় পর্দায় এবারই প্রথমবার নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। তিনি বলেন, ‘নায়িকার ভূমিকায় এর আগে কখনো কাজ করিনি। প্রায় ১৭-১৮ বছর আগে টেলিফিল্মে যাত্রার অভিনেত্রী হয়েছিলাম। এবার দর্শক আমাকে সিনেমার নায়িকার চরিত্রে দেখবেন। কাজটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকদের ভালো লাগলেই আমার সার্থকতা।’

নায়িকাদের পর্দার বাইরের অজানা জীবন নিয়েই মূলত নির্মিত হচ্ছে এ চলচ্চিত্র। রুনা খান বলেন, “আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটা জীবন আছে। সুখ-দুঃখ, হাসি-কান্নার বাস্তব গল্প থাকে। এমনই এক নায়িকার গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X