কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

কনসার্টে সুনিধিকে ছুঁড়ে মারা হলো বোতল, অতঃপর (ভিডিও)

কনসার্টে সুনিধিকে ছুঁড়ে মারা হলো বোতল, অতঃপর (ভিডিও)
কনসার্টে সুনিধিকে ছুঁড়ে মারা হলো বোতল, অতঃপর (ভিডিও)

শিল্পীরা যখন মঞ্চে পারফর্ম করেন, তখন সেখানে উপচে পড়ে ভক্তের ভিড়। আর সেই ভিড়ের মাঝে ঘটে অনেকরকম আপত্তিকর ঘটনা। কখনো আপত্তিকর মন্তব্য, কখনো আবার মঞ্চের ওপর ওঠে শুরু করে টানাহেঁচড়া। আবার কখনো ছুড়ে মারে বাদামের খোসা ভর্তি কাগজের ঠোঙা। বিয়ার বা পানির বোতল। দেরাদুনের একটি কলেজে অনুষ্ঠান করতে গিয়ে ঠিক এ রকমই এক ঘটনা ঘটল ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহানের সঙ্গে।

নম্রতা ও ধৈর্যশীলতার কারণে সুনিধি, শ্রেয়া ও অরিজিৎ সিং এর বেশ সুনাম রয়েছে। অনেক ঘটনাকেই নজর আন্দাজ করে করেন তারা। কখনো ভক্তরা মনে আঘাত পায় এমন কিছুই করেন না। তবুও কত সময় আর মেজাজ ঠিক রাখা যায়?

লাইভ কনসার্টে যখনই পারফর্ম করেন তখনই সেখানে হয় ধামাকা। দেরাদুনের এক কলেজে লাইভ কনসার্টেও সুনিধি ‘রক’! যখন একের পর এক হিট গানে উপস্থিত দর্শক বুঁদ হয়ে আছেন, ঠিক তখনই শিল্পীকে নিশানা করে ছুঁড়ে মারা হলো জলের বোতল। বিচক্ষণ এই শিল্পী কোনোক্রমে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। মঞ্চ থেকে কোনো চিৎকার না করে বরং নিজস্ব কায়দায় সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন সুনিধি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, 'বোতল ফেলে কী হবে? কী আর এমন হবে? শো-টা বন্ধ হয়ে যাবে। এটাই কী তোমরা চাও?'

ছড়িয়ে পড়া ভিডিওটি একজন ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা গ্রহণযোগ্য আচরণ নয়। এটা শিল্পীর কঠোর পরিশ্রম ও প্রতিভাকে খাটো করে। শিল্পীর কাজের প্রশংসা করুন এবং তাদের সম্মান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X