কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসার তারিখ জানালেন কুরুলুস উসমানের নায়ক 

কুরুলুস উসমানের সিরিজে অভিনেতা বুরাক ওজচিভিত। ছবি : সংগৃহীত
কুরুলুস উসমানের সিরিজে অভিনেতা বুরাক ওজচিভিত। ছবি : সংগৃহীত

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসার তারিখ জানালেন কুরুলুস উসমানের বুরাক ওজচিভিত।

রোববার (১৯ মে) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আগামী ২৬ মে বাংলাদেশে আসার কথা জানান তিনি।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন বুরাক ওজচিভিত। এটাই হবে বাংলাদেশে তার প্রথম সফর।

ভিডিও বার্তায় বুরাক বলেন, বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।

প্রসঙ্গত, বুরাক ওজচিভিত উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত ওজচিভিত ও মা শেয়হান ওজচিভিত। এক বোন, নাম বুরসান দেনিস। অভিনেতা বুরাক ওজচিভিত তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

২০০৩ সালে, ওজচিভিত তুরস্কের শীর্ষ মডেল নির্বাচিত হয়েছিলেন এবং তিনি মডেল এজেন্সিগুলির সাথে কাজ শুরু করেন। ২০০৫ সালে, তিনি বিশ্বের দ্বিতীয় সেরা মডেল নির্বাচিত হন। বুড়াক ওজচিভিতের অভিনয় জীবন শুরু হয়েছিল টেলিভিশন সিরিজ এক্সি ১৮-এর মাধ্যমে। পরে তিনি টেলিভিশন সিরিজ জোড়াকি কোকা, শাহনেট এবং বাবা ওকেয়ে অভিনয় করেছিলেন। তিনি সিনেমা মুসালিয়াত ও টেলিভিশন সিরিজে Kucuk Sırlar, তুর্কি অভিযোজন পরচর্চা গার্ল এ অভিনয় করেন।

তিনি সুলতান সুলেমান টিভি ধারাবাহিকে মুহতেম ইয়েজিলকে মালকোওলু বালু বে চরিত্রে অভিনয় করেন। তারপরে ফাহরিয়ে ইভেনের সাথে কালিকুউ উপন্যাসের রূপান্তরকালে কামরান চরিত্রে অভিনয় করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X