তৌফিক মেসবাহ
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৬:২২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ এর পর্দা নামল

চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ এর পর্দা নামল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান। ৫ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। তিনি জানান, ‘উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে জমা পড়া ৩০০ চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করে ৮৯টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়। উৎসবটি এবার রাজধানী ঢাকা ছাড়াও একযোগে ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। আমরা খুব শিগগিরই পঞ্চম চলচ্চিত্র উৎসব আরও বড় পরিসরে আয়োজন করব এবং সেখানে আরও নতুন প্ল্যাটফর্ম যুক্ত করা হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ। উৎসব পরিচালকের দায়িত্বে ছিলেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. ইকরামুল ইসলাম।

উৎসবে পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ কাহিনিচিত্র : ফুলেরা পোশাক পরে না, পরিচালক : আসিফ ইউ হামিদ; শ্রেষ্ঠ নির্মাতা (কাহিনিচিত্র) : সালমা সুলতানা আশা (সাইলেন্স ইন দ্য ক্যাওয়াস); বিশেষ জুরি (কাহিনিচিত্র): দাঁড়কাক, পরিচালক : জায়েদ সিদ্দিকী; শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র ও নির্মাতা : ওয়েটিং ফর সিনেমা, পরিচালক : সাঈদী হাসান রাব্বি; বিশেষ জুরি (প্রামাণ্যচিত্র) : দ্য স্ক্র্যাপ, পরিচালক : মাসউদুর রহমান। এছাড়া বিশেষ কারিগরি পুরস্কার লাভ করেন- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : সাদেকুল ইসলাম জুবায়ের বিল্লাল হোসেন (সাইলেন্স ইন দ্য ক্যাওয়াস); শ্রেষ্ঠ সম্পাদক : মো. আজহারুল হক (ঘরে ফেরা); শ্রেষ্ঠ শব্দ পরিকল্পক : আহসান আল মিরাজ (নেকলেস); শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পক: নাজমুল মুহাম্মদ (নেকলেস)।

পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ১ লাখ ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ নির্মাতা বিভাগে ১ লাখ টাকা এবং বিশেষ জুরি পুরস্কারের জন্য ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। কারিগরি বিভাগগুলোতে প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পান ৩০ হাজার টাকা করে। এছাড়াও অংশগ্রহণকারী নির্মাতাদের প্রদর্শনী সার্টিফিকেট ও উৎসব স্মারক প্রদান করা হয়।

উৎসবের শুরু থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী আয়োজনে মোট ৮৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যার মধ্যে ৬০টি কাহিনীচিত্র এবং ২৯টি প্রামাণ্যচিত্র। চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রচার এবং দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়নে উৎসবটির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আয়োজকেরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X