কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নায়লা নাঈমের ঘাড়ে কোটি টাকার ঋণের বোঝা

নায়লা নাঈমের ঘাড়ে কোটি টাকার ঋণের বোঝা
নায়লা নাঈমের ঘাড়ে কোটি টাকার ঋণের বোঝা

এবারের ঈদে কোরবানি দিচ্ছেন না এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তিনি।

প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার ঘটে যাওয়া আলাপচারিতাও সেই স্ট্যাটাসে উল্লেখ করেছেন এই সুন্দরী। রোববার (১৬ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে নায়লা লিখেছেন, পাশের বাসার আঙ্কেল পান চিবাতে চিবাতে লাল দাঁত বের করে জিজ্ঞাসা করলেন ‘মা গরু কিনছ?’ আমি হালকা হাসি মুখে বললাম, ‘না আঙ্কেল কিনি নাই।’ আংকেলের পাল্টা প্রশ্ন, ‘কী বলো তোমরা এত বড়লোক মানুষ গরু কিনো নাই?’ আমি একই টোনে আঙ্কেলকে উত্তর দিলাম, ‘আঙ্কেল বাংলাদেশের একটা নামি ব্যাংক থেকে আমার নামে দেড় কোটি টাকা লোন নেওয়া। ঋণগ্রস্ত অবস্থায় আমি যেমন অডি গাড়িও কিনি নাই আঙ্কেল... তেমনি আমার জন্য কোরবানি ও মনে হয় জায়েজ না!’ চোখ কুচকে আচ্ছা আচ্ছা বলতে বলতে আঙ্কেল প্রস্থান করছিলেন! বিরক্ত হলাম নামাজের মতো ফরজ কাজের সময় আমি প্রায়ই দেখেছি তাকে দাঁড়িয়ে রাস্তার মধ্যে বিড়ি সিগারেট খাইতে। সে আসছে আমার কোরবানির খোঁজ নিতে! ঋণগ্রস্ত অবস্থায় শো অফের কোরবানি আমার দরকার নাই। যতটুকু পারব ফরজ কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করব। আপনার জন্য যদি কোরবানি জায়েজ হয় আপনি কোরবানি দিন। আমি কারও ধর্মানুভূতিতে আঘাত দিচ্ছি না।

২০১৩ সালের শেষ দিকে ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় আসেন নায়লা নাঈম। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের সময় তার ছবি আরও বেশি ভাইরাল হয়। পরে তাকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করতে দেখা যায়। এ ছাড়া আইটেম গানেও পারফরম করেছিলেন। নায়লা একজন দন্ত চিকিৎসক। আপাতত সেসব নিয়েই ব্যস্ততা তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১১

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১২

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৩

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৭

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

২০
X