বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

ফিমেল ৪-এর রেকর্ড 

ফিমেল ৪-এর রেকর্ড 
ফিমেল ৪-এর রেকর্ড 

‘ফিমেল ৪’-এ ব্যবসায়িকভাবেও মাত্র দুদিনে সাফল্যের হাতছানি দেখাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

প্রযোজনা সংস্থা বঙ্গ বিডি মাত্র ২৪ ঘণ্টার একটি হিসাব দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, ২৪ ঘণ্টায় দুই লাখের বেশি দর্শক ২০ টাকা করে সাবস্ক্রাইবের মাধ্যমে দেখছেন কনটেন্টটি। পেইড ওয়াচ টাইম এসেছে দেড় কোটি মিনিট। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, ১০০-এর বেশি দেশ থেকে দর্শক ‘ফিমেল ৪’ দেখেছেন।

এর আগে একই ওটিটি প্ল্যাটফর্মে ‘অসময়’ নির্মাণ করেছিলেন অমি। তিনি বলেন, ‘অসময়’ দুদিনে যে রেকর্ড করেছিল, এবার ৩ ঘণ্টায় তাই করল ‘ফিমেল ৪’। দেশ-বিদেশ থেকে ২ লাখের বেশি দর্শক শুধু রিলিজের প্রথম ৩ ঘণ্টায় দেখেছেন। বুধবার (১৯ জুন) দুপুর পর্যন্ত আরও ১ লাখ ৭৫ হাজারের বেশি দেশ-বিদেশের দর্শক সাবস্ক্রাইব করে দেখেছেন।

অমি আরও বলেন, আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন যেন নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ের রেকর্ড ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কনটেন্ট যারাই দেখছে ৮০ মিনিট বিনোদিত হচ্ছেন। আমি সবসময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই।

এর আগে ফিমেলের তিনটি কিস্তি এসেছিল ইউটিউবে। এবার এলো ওটিটিতে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলাসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X