বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটিতে পা রেখেই যে কঠিন পুলসিরাত পেরোলেন তৌসিফ

তৌসিফ মাহবুব । ছবি : সংগৃহীত
তৌসিফ মাহবুব । ছবি : সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ওটিটি প্ল্যাটফর্মে এই অভিষেককে তার ক্যারিয়ারের অন্যতম মোড় বলা যায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘চক্র টু’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ও দর্শক প্রতিক্রিয়ায় বেশ উচ্ছ্বসিত এই তারকা।

সিরিজটির সাফল্য উদ্‌যাপন করতে চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তৌসিফ মাহবুব সরাসরি জানান, এটি তার প্রথম ওয়েব সিরিজ এবং সেই হিসেবে মুক্তির আগে ভেতরে ভেতরে তিনি কিছুটা নার্ভাস ছিলেন। প্রথম ওয়েব সিরিজ হিট হবে নাকি ফ্লপ হবে অথবা মানুষ দেখবে কি দেখবে না, এসব নিয়ে অনেক সংশয় ছিল তার মনে। তিনি আরও বলেন, এখানে অনেক প্রকার সম্ভাবনা থেকে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ সিরিজটি মুক্তি পাওয়ার পর তিনি অনেক প্রশংসা পাচ্ছেন এবং একরকমভাবে বলতে গেলে তিনি পুলসিরাত পার হয়েছেন।

কেবল দেশেই নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ‘চক্র টু’ ব্যাপক সাড়া ফেলেছে। লন্ডনপ্রবাসী দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তৌসিফ মাহবুব জানান, লন্ডন থেকেও দর্শকরা তাকে জানিয়েছেন যে সেখানকার বড় একটি বাংলা কমিউনিটি ছুটির দিন পুরো ফাঁকা রেখেছে সিরিজটি উপভোগ করার জন্য। যেহেতু সেখানে সবাই কর্মব্যস্ত মানুষ, তাই তারা একত্রে একটি উৎসবের মতো করে ‘চক্র’ ও ‘চক্র টু’ দেখবেন, যা তার কাছে বড় একটি পাওয়া বলে মনে করেন এই অভিনেতা।

ছোট পর্দার পরিচিত মুখ তৌসিফ মাহবুব তার অভিনয় ক্যারিয়ারে অনেক প্রশংসনীয় একক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন। নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটির নতুন চ্যালেঞ্জেও তিনি সফল। রহস্য ও রোমাঞ্চে ভরপুর ‘চক্র টু’ সিরিজের সাফল্য প্রমাণ করল যে, ভালো গল্প ও শক্তিশালী অভিনয় হলে দর্শকরা তা সাদরে গ্রহণ করেন। দর্শকদের এই ভালোবাসা তৌসিফকে আগামীতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

ভিকি জাহেদ নির্মিত সিরিজটির প্রাণ হলো এর শক্তিশালী কাস্টিং। প্রধান চরিত্রে নজরকাড়া অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আজমেরী হক বাঁধন। তা ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী, নাদের চৌধুরী, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরী, মেঘলা মুক্তা ও মৌসুমী মৌ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X