বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মধ্যেই নারী পাচারচক্র ধরতে রাস্তায় তনুশ্রী

অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ছবি : সংগৃহীত

কলকাতা এখনো উত্তাল। আরজি কর হাসপাতালকাণ্ডে এখনো দেশটির রাস্তায় আন্দোলন চলমান। প্রতিদিন এই আন্দোলনের গতী আরও বাড়ছে। এর মধ্যেই নারীপাচার চক্র ধরতে পথে নামছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে বাস্তবে নয়, নতুন একটি ওয়েব সিরিজে একজন সিআইডি অফিসারের চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে।

নতুন এই ওয়েব সিরিজের গল্প বীরভূমের নিঝুমপুর রেলওয়ে স্টেশনের দরিদ্র এক হকারের গল্প। যার মেয়ে মারালি। সেও বাবার সঙ্গে এখানে হকারি করে। হঠাৎ একদিন রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হয় মেয়েটি। তাকে খুঁজতেই মাঠে নামে তনুশ্রী। এভাবেই এগিয়ে যাবে ওয়েব সিরিজটির গল্প। এটি নির্মাণ করছেন পরিচালক শৌভিক মণ্ডল। হারিয়ে যাওয়া মেয়ের নামেই ওয়েব সিরিজের শিরোনাম রাখা হয়েছে ‘মরালি’।

সিরিজের শুটিং ইটমোধ্যেই শুরু হয়েছে। আন্দোলনের মধ্যে কলকাতায় হয়েছে প্রথম লটের শুটিং।

সিরিজটিতে তনুশ্রী ছাড়াও আরও অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, শিঞ্জিনী চক্রবর্তী, আয়েশা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার, মানস মুখোপাধ্যায়। সিরিজটি প্ল্যাটফর্ম এইট-এ মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X