বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্সের পর প্রেমে মজেছেন মধুমিতা

প্রেমিক দেবমাল্যর সঙ্গে মধুমিতা সরকার। ছবি : সংগৃহীত
প্রেমিক দেবমাল্যর সঙ্গে মধুমিতা সরকার। ছবি : সংগৃহীত

পুরুষ দেখলে নাক সিঁটকানো অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঘুরে বেড়াচ্ছেন নতুন প্রেমিকের সঙ্গে। স্যোশাল মিডিয়ায় সেই ছবি হয়েছে ভাইরাল। কদিন আগেই নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, পুরুষ জাতির থেকে একশ হাত দূরে থাকেন তিনি। কেউ কাছাকাছি আসতে চাইলে মুখের ওপর মানা করে দেন।

পুরুষকে কাছে ঘেঁষতে না দেওয়া এই অভিনেত্রীর বিয়ে হয়েছিল সৌরভ চক্রবর্তীর সঙ্গে। সিরিয়ালে অভিনয় করতে গিয়েই আলাপ হয়েছিল তাদের। তবে সংসার টেকেনি। বিচ্ছেদের পর অনেক দিন কোনো প্রেমের সম্পর্কে ছিলেন না মধুমিতা। পুরুষ এড়িয়ে চলতে চলতে নিজেকে সে সময় সিঙ্গেল দাবি করেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ৩০ বছরের জন্মদিন উদযাপন করেছেন মধুমিতা। অন্যদিকে দেবমাল্যর সঙ্গে দক্ষিণ ভারতে ঘুরতে দেখা গেছে তাকে। প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবিও পোস্ট করছেন তিনি। সেটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দেবমাল্যর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, আমার সব সময় মনে মনে এই একটাই ইচ্ছা ছিল, পাহাড়ের কোলে আমার একটা সুন্দর বাড়ি হবে। সেখানে আমার মনের মানুষের সঙ্গে থাকব। স্বপ্ন ছিল আমার। হিন্দি ছবির বিখ্যাত সংলাপই পোস্টে লিখেছেন নায়িকা।

ছবিতে দেখা যায়, প্রেমিকের সঙ্গে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছেন মধুমিতা। তবে দেবমাল্যর সঙ্গে নিজের প্রেম কাহিনির পুরোটা এখনও ফাঁস করেননি অভিনেত্রী। অন্যদিকে নায়িকার প্রাক্তন স্বামী এই খবর শোনার পর শুভেচ্ছা জানিয়েছেন মধুমিতাকে।

সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডাস্ট্রির অনেক নায়কের সঙ্গে তার নাম জুড়ে যায়। তবে ওসব সম্পর্ককে প্রেম হিসেবে স্বীকার করেননি অভিনেত্রী। বরাবরই নিজেকে সিঙ্গল দাবি করেছেন তিনি। নিজের সিঙ্গলহুড নিয়ে ভারতীয় গণমাধ্যমের মধুমিতা জানিয়েছিলেন, কোনো পুরুষ কাছে আসতে চাইলেই মানা করে দেন তিনি, এ কারণেই একাকীত্ব ঘোচে না তার।

মধুমিতা আরও জানিয়েছিলেন, যদি কোনো পুরুষের সঙ্গে সত্যিই প্রেম হয়, তাহলে তা লুকিয়ে রাখার পক্ষে নন তিনি। অভিনেত্রীর ভাষ্য, অনেকেই প্রেমের কথা লুকিয়ে রাখে, আমি সেটায় বিশ্বাসী না। যদি সত্যিই কাউকে পছন্দ হয়, কারো সঙ্গে যদি সম্পর্কে জড়াই, তাহলে নিজের ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করব। এরপর নতুন প্রেমে পরার পর কথা রাখলেন মধুমিতা। সত্যি সত্যিই প্রেমের কথা প্রকাশ করলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১০

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১১

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১২

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৩

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৪

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৫

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৬

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৮

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

২০
X