বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কঠিন রোগে ভুগছেন মিমি চক্রবর্তী 

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলাদেশের সিনেমায়ও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সবশেষ রায়হান রাফীর ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আর নতুন কোনো প্রোজেক্টের খবর নেই মিমের। তবে এবার জানা গেল কঠিন রোগে ভুগছেন তিনি।

মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন সবসময়। নিজের যে কোনও নতুন কাজের খবর ভক্তদের এখানেই আগে জানিয়ে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি বহুদিন ধরেই মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীরচর্চার মুহূর্ত তেমনি ছিল ফলমূল, বাহারি খাবার, এমনকি সূর্যমুখী ফুলের ছবি।

তবে অনেকগুলো ছবির মধ্যে একটি ছবি নজর কারে সবার। ছবিতে দেখা যায় মিমির চোখের ওপর আইস প্যাক রাখা। ছবির ওপরে লেখা, ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ মিমি এর আগেও জানিয়েছেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গত বছর এক পোস্টে লেখেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’

এই অসুস্থতার জন্য মিমি তার জীবন নিয়ম মেনে পরিচালনা কেরে থাকেন। খুব একটা টলিপাড়ার পার্টিতেও জান না। কাজের ফাঁকে তিনি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’-এর শুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X