বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নিশোর বিজ্ঞাপন দেখে লাফিয়ে উঠেছিলাম: স্বস্তিকা মুখার্জি

নিশোর বিজ্ঞাপন দেখে লাফিয়ে উঠেছিলাম: স্বস্তিকা মুখার্জি
নিশোর বিজ্ঞাপন দেখে লাফিয়ে উঠেছিলাম: স্বস্তিকা মুখার্জি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর অভিনয় মুগ্ধ করেছে ওপার বাংলার তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। এক সাক্ষাৎকারে নিজের মুগ্ধতার কথা অকপটে জানিয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তিনি নিশোর প্রায় সব কাজই দেখেছেন।

স্বস্তিকা বলেন, ‘আমি আফরান নিশোর ফ্যান। মানে, আমি উনার খুবই বেশি ফ্যান। আমি উনার সব কাজ দেখেছি। চরকিতে যেগুলো আছে, হইচেইয়ে যেগুলো আছে—সিন্ডিকেট, কাইজার সব দেখেছি।’

নিশোর প্রতি ভালোবাসা প্রকাশ করে স্বস্তিকা আরও বলেন, ‘একবার আমি গাড়িতে যাচ্ছিলাম, উনার একটা অ্যাডের ছবি দেখলাম, সেটা দেখেও আমি লাফিয়ে উঠেছিলাম।’

বাংলাদেশের অভিনয় জগতে আফরান নিশোর পথচলা শুরু হয় অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর আফজাল হোসেনের প্রতিষ্ঠান ‘টকিজ’-এর স্ক্রিন টেস্টে ডাক পান তিনি। সেখান থেকে নাটক, মডেলিং, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র—প্রতিটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

সম্প্রতি শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেও আলোচনায় আসেন নিশো।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X