বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দু’মাসের মধ্যেই শার্লি-অভিষেকের সংসারে ভাঙনের গুঞ্জন

শার্লি মোদক ও অভিষেক বসু । ছবি : সংগৃহীত
শার্লি মোদক ও অভিষেক বসু । ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় জুটি শার্লি মোদক এবং অভিষেক বসুর সম্পর্ক নিয়ে টালিউডে এখন জোর গুঞ্জন। মাস দুয়েক আগেই ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। সামাজিক মাধ্যমে তাদের মধুচন্দ্রিমার ছবিও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তবে বিয়ের দু’মাস কাটতে না কাটতেই এই জুটির দুটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তাদের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।

বুধবার রাতে অভিষেক বসু তার ইনস্টাগ্রামে একটি বিস্ফোরক পোস্ট করেন। তিনি লেখেন, ‘অনেক সময় কিছু কিছু বিষয় তোমার মন ভেঙে দিতে পারে। কিন্তু তোমাকে তোমার দৃষ্টি সঠিক রেখে শক্ত থাকতে হবে।’ একই সময়ে শার্লি মোদক তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কোনো কিছুই পার্মানেন্ট নয়।’

এই দুটি পোস্ট সামনে আসার পরেই তাদের অনুরাগীদের মনে আশঙ্কা দানা বেঁধেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিয়ের মাত্র দু’মাসের মাথায় কেন এমন মন খারাপ করা পোস্ট করলেন তারা? সত্যিই কি এই নবদম্পতির সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে?

‘ফুলকি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেম শুরু হয়েছিল শার্লি ও অভিষেকের। গত এপ্রিল মাসে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে শহরের এক পাঁচতারা ক্লাবে তাদের বিয়ের আসর বসেছিল। এই জুটির প্রেম এবং বিয়ে দুইই ছিল টালিউডের অন্যতম চর্চিত বিষয়।

বর্তমানে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো বিয়ের নানা আদুরে ছবি ও ভিডিও বিদ্যমান। তাই এই পোস্টগুলোর পেছনের আসল কারণ কী, তা নিয়ে নেটিজেনরা এখনো অন্ধকারে। শার্লি বা অভিষেক কেউই তাদের পোস্টের কারণ স্পষ্ট করেননি।

তবে কি টেলি দুনিয়ার এই জনপ্রিয় দম্পতির সম্পর্কে সত্যিই চিড় ধরেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে – সেই উত্তর জানতে মুখিয়ে আছেন তাদের অসংখ্য অনুরাগী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১০

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

১১

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

১২

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

১৩

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

১৬

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

১৭

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

১৮

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

১৯

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির

২০
X