বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

সৃজিতের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সুস্মিতা

সৃজিত মুখোপাধ্যায় ও সুস্মিতা চ্যাটার্জি । ছবি : সংগৃহীত
সৃজিত মুখোপাধ্যায় ও সুস্মিতা চ্যাটার্জি । ছবি : সংগৃহীত

ওড়িশার পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং চলাকালে গুঞ্জন ওঠে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার শিকার হন তারা। তবে অবশেষে সৃজিতের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুলছেন অভিনেত্রী নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুরীর সাগরপাড়ে তারা শুধু ঘুরতেই যাননি, সৃজিত নিজের হাতে একটি সেলফিও তুলে নিয়েছিলেন। আর ছবিটি পোস্ট হয় সেই অভিনেত্রীর প্রোফাইল থেকেই; ক্যাপশনে লেখা হয় ‘স্যার চোখের মধ্যে।’ আর পোস্টটি ভাইরাল হয় নিমিষেই; আর সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?

জল্পনা আরও বাড়িয়ে দেয় সুস্মিতার সেই ছবির ক্যাপশনও। ‘স্যার চোখের মধ্যে’ এই কথা দিয়ে কী ইঙ্গিত দিয়েছেন সুস্মিতা, তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলান অনেকে। সেই অভিনেত্রীর দাবি, সৃজিতকে তিনি স্যারই সম্বোধন করেন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, সেদিন সমুদ্রপাড়ে ঘটেছিল শিক্ষক-ছাত্রীর মেলবন্ধন। সেদিন আমাকে তিনি শট, ওয়াকিং স্টাইল, পাসিং শট এসব বোঝাচ্ছিলেন ধৈর্য ধরে।

কিন্তু মাত্র একটি সেলফিতে যে নানা প্রেম জল্পনা সৃষ্টি করল, এবার তা নিয়েই মুখ খুললেন সুস্মিতা। তিনি আরও বলেন, আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক।’। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও।তিনি বলেন, ‘একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা! আমরা তো ২০২৫ এ বাস করছি। রিল্যাক্স গাইজ রিল্যাক্স।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X