মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজের ব্যাগে থাকা জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য অচেতন

অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া। ছবি : সংগৃহীত
অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া। ছবি : সংগৃহীত

খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দুই নারীকে জুস খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার খুলে নেওয়ার সময় ফুল মিয়া নামের অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে যাত্রীরা। এ সময় তার সঙ্গে থাকা জুস তাকে পান করালে তিনিও অজ্ঞান হয়ে পড়েন।

শনিবার (৩০ আগস্ট) ভোরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আটক ফুল মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী যাত্রীরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই এলাকার দক্ষিণ মালঞ্চ গ্রামের ইশনী রায়ের স্ত্রী কৌশিলা রায় (৫০) ও মেয়ে বীথি রানী (২৮)।

সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির ৭৮, ৭৯ নম্বর সিটের যাত্রী ছিলেন ভুক্তভোগী কৌশিলা ও বীথি। তারা দিনাজপুরের বিরামপুর স্টেশন থেকে সৈয়দপুরে আসছিলেন। পাশের ৭৭ নম্বর সিটের যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া। আলাপের একপর্যায়ে মা-মেয়েকে জুস পান করান তিনি।

এতে ভুক্তভোগীরা অজ্ঞান হয়ে পড়লে তাদের কানের দুল ও নাক ফুল খুলে নেয়। এ সময় পাশের যাত্রী আব্দুর রহিম বিষয়টি টের পেয়ে ফুল মিয়াকে আটক করে। আটক প্রতারক বিষয়টি অস্বীকার করলে অন্যরা মিলে তার কাছে থাকা জুস তাকে পান করালে ফুল মিয়া নিজেই অজ্ঞান হয়ে পড়েন। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের হাতে তুলে দেয় তাকে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ-উন নবী বলেন, দুই ভুক্তভোগীসহ অজ্ঞান পার্টির সদস্যকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কৌশলা বালার ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে একটি মামলা করেছেন।

তিনি আরও বলেন, অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়ার নামে রেলওয়ের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X