কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার বিভাগে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কাজের সুযোগ দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীন স্থানীয় সরকার বিভাগে (এলজিডি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, এলজিডির চার ধরনের শূন্য পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

চলুন, এক নজরে দেখে নিই এলজিডি নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

১. পদের নাম : কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ৫ টি

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন : ১১,০০০-২৬, ৫৯০ টাকা।

২. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ১৩ টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ।

বেতন : ১১,০০০-২৬, ৫৯০ টাকা

৩. পদের নাম : অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা : ৪টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা।

৪. পদের নাম : অফিস সহায়ক।

পদসংখ্যা : ১২টি।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন : ৮,২৫০-২০, ০১০ টাকা।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

সূত্র : বিজ্ঞপ্তি

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X