দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

কুমিল্লার দেবিদ্বারে সভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লার দেবিদ্বারে সভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেই সংবিধান দিয়ে নির্বাচন হতে পারে না। প্রধান উপদেষ্টা নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। এ জন্য আমাদের লাগবে একটা নতুন সংবিধান।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে এক সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, হাসিনার সময় মানুষ ভোট দিতে পারেনি। যারা ভোট দিতে পেরেছে, তারা পুরো বইই সিল মারতে পেরেছে। আবার অনেক মরা মানুষও কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে। তাছাড়া ওই নির্বাচনি খেলায় আওয়ামী লীগের পক্ষে রেফারিও গোল দিয়েছে। ওসি ভোট কাটার ব্যবস্থা করেছে আর ইউএনও সেই ভোটের ফলাফল ঘোষণা করেছে। এমন নির্বাচন আর আমরা চাই না। এখন নির্বাচন লাগবে, তবে নির্বাচনের নিয়মটা পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, বাড়ি-ঘরে চুরি হলে শুধু দারোয়ান পরিবর্তন করে করে লাভ হবে না। বাড়ি ঘরের ভাঙা দরজা-জানালাও পরিবর্তন করতে হবে। আমাদের দেশের দরজা-জানালা ভাঙা, পাঁচ বছর পরপর দারোয়ান আনছি। কিন্তু ধান্দাবাজি-চাঁন্দাবাজি ঠেকানো যায়নি। তাই আগে বাড়ির ঘরের দরজা-জানালা ঠিক করতে হবে।

এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার প্রধান আহ্বায়ক জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এম এস সাইফ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম মুখ্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X