স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টস জয়, দেখে নিন একাদশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

নির্ধারিত ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় এবার বাংলাদেশ-নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে। ৩টি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর টাইগাররা সরাসরি এশিয়া কাপ ২০২৫ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে।

বাংলাদেশ দল নিজেদের সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে। এর মধ্যে মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ এই সিরিজের দলে নেই। আর দলে থাকলেও একাদশে নেই শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় এসেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

এই ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামলেন সাইফ হাসান। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ খেলেছেন তিনি। ২০২১ সালের ১৯ নভেম্বর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত খেলেছেন ৫ টি–টোয়েন্টি।

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রোস, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, শারিজ আহমেদ, দানিয়েল দোরাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X