বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

জিৎ I ছবি : সংগৃহীত
জিৎ I ছবি : সংগৃহীত

টালিউড সুপারস্টার জিৎ। যার উপস্থিতি মানেই হলে দর্শকের ঢল, যার অভিনয় মানেই দুই বাংলার সিনেপ্রেমীদের নির্ভরতার ঠিকানা। সম্প্রতি ঘোষণা হতেই আলোচনার কেন্দ্রে চলে আসে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। শুটিং শুরু হতেই দর্শকের উত্তেজনা পৌঁছেছিল তুঙ্গে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নেমে আসে অশনি সংকেত। সব প্রস্তুতি, সব প্রত্যাশাকে থমকে দিয়ে আচমকাই স্থগিত হয়ে যায় ছবির শুটিং—যা ঘিরে তৈরি হয়েছে রহস্য, উদ্বেগ আর নানা জল্পনা-কল্পনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনায় আহত হন জিৎ। হাতে বেশ আঘাত পাওয়ায় এবং জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ছবির নির্মাতা শুটিং আপাতত স্থগিত করেছেন।

অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও পরিচালক পথিকৃৎ বসু আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি।

ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-র ভূমিকায়। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো উঠে আসবে।

১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম এই নায়ক তার জীবনের শেষ পর্যায়ে নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। এমনকি সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য এবং বিতর্কিত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়েই বিপাকে পড়লেন ওপার বাংলার এই অভিনেতা।

এই সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন, টোটা রায় চৌধুরী, রজতাভ দত্ত, সোমনাথ করসহ আরও অনেকে। ছবিটি ২০২৬ সালের ১৫ আগস্ট মুক্তির কথা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X