বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তোপের মুখে শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলী I ছবি: সংগৃহীত
শুভশ্রী গাঙ্গুলী I ছবি: সংগৃহীত

কলকাতাজুড়ে যখন লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে উন্মাদনার ঢেউ, ঠিক তখনই সেই উচ্ছ্বাসেই যেন বিপত্তি! আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তীব্র সমালোচনার মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মেসির নামের সঙ্গে বহুল ব্যবহৃত একটি শব্দ নিয়ে করা মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌঁছান ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে তিনি নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। সেদিন অভিনেত্রী ধূসর রঙের টপ ও লং স্কার্ট পরেছিলেন।

মেসির সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী তার ক্যাপশনে প্রথমে লেখেন, “বাংলা ফিল্মকে ‘গোট’ এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।” তবে ক্যাপশনে সর্বকালের সেরা (G.O.A.T: Greatest Of All Time-)- এর পরিবর্তে সরাসরি 'গোট’(Goat) লেখায় খেলাধুলা সম্পর্কে নায়িকার ধারণা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তোলেন। এখানেই থেমে থাকেনি তারা, মজাও নিয়েছেন অনেকে মন্তব্যঘরে। ফলে রীতিমতো তোপের মুখে পড়েন শুভশ্রী।

এদিকে মেসিকে দেখতে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম অব্যবস্থার অভিযোগও উঠেছে। হাজার হাজার টাকার টিকিট কেটেও বহু মানুষ মেসিকে কাছ থেকে দেখতে পাননি। যারা মেসিকে দেখতে পাননি, তারা সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X