বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন ‘গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল

কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল। ছবি : সংগৃহীত

‘গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী এবং ভারতের সাবেক তৃণমূল সংসদ সদস্য অনুপ ঘোষাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার (১৫ ডিসেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

অনুপ ঘোষালের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি লেখেন, অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো সিনেমায় সংগীত পরিবেশন করেছিলেন অনুপ। মূলত নজরুলগীতি ও শ্যামাসংগীতের জন্য গানের ভুবনে প্রশংসিত হয়েছিলেন তিনি।

২০১১ সালে তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়ে জয় লাভ করেন তিনি। তবে এরপরে আর তাকে টিকিট দেয়নি তৃণমূল। রাজনীতির সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না এই শিল্পীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X