বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন দর্শনা-সৌরভ

দর্শনা বণিক ও সৌরভ দাস। ছবি : সংগৃহীত
দর্শনা বণিক ও সৌরভ দাস। ছবি : সংগৃহীত

অনেক গুঞ্জনের পর এবার প্রতীক্ষার পালা শেষে চার হাত এক হলো শাকিব খানের নায়িকা দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাসের। গাঁটছড়া বেঁধেছেন তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন ভারতের এই দুই তারকা। তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। খবর হিন্দুস্তান টাইমস।

দীর্ঘদিন ধরে প্রেম ছিল তাদের মাঝে, কয়েকদিন আগে বিয়ের গুঞ্জন উঠলে তা অস্বীকার করেন এই জুটি। সেই গুঞ্জনকে এবার বাস্তবে রূপ দিল এক ফেসবুক পোস্টে। শনিবার সকালে দর্শনা ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে তাদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারেড।

মূলত শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা ছবির মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী। দর্শনার স্বামী পেশায় অভিনয়শিল্পী। ‘মন্টু পাইলট’ নামে পরিচিতি পেয়েছেন তিনি।

কলকাতার এক বিলাসবহুল হোটেলে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রূপার নকশা করা লাল বেনারসিতে সেজেছিলেন দর্শনা। শাঁখা-পলা পরে যেন নিমেষেই দর্শনার সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ; সঙ্গে পরেন হালকা গহনা, ছিল মানানসই মেকআপ। তার পছন্দেই এটি তৈরি হয়েছে। অন্যদিকে, সৌরভের পরনেও মিলেছে বাঙালিয়ানার ছোঁয়া। সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে হাজির হয়েছিলেন তিনি।

গত বছরের শুরুর দিকে গুঞ্জন ওঠে, অভিনেত্রী দর্শনা বণিক প্রেম করছেন, তাও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। কয়েক দিন আগে সব জল্পনা-কল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X