বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে আনন্দসিক্ত তারকারা

সাবিলা নূর, আরিফিন শুভ ও মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
সাবিলা নূর, আরিফিন শুভ ও মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে (১৬ ডিসেম্বর) পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত বিজয়। পায় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল-সবুজের পতাকা। সেদিন থেকেই দিনটি মহান বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

বছর ঘুরে বিজয় দিবস আসে। দিনটিকে উদযাপনে মেতে ওঠেন এ দেশের মানুষ। পাশাপাশি দেশের শোবিজের তারকারাও আত্মিকভাবে যোগ দেন আনন্দে, যার প্রতিফলন ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আবেগ অনুভূতির মিশেলে তারকারা ফেসবুকে করেন নানা পোস্ট। কেউ কেউ যুক্ত করেন ছবি। সেই ধরাবাহিকতায় ফেসবুকে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে সিনে ও ছোট পর্দার তারকারা।

শাকিব খান লিখেছেন, ‘বিজয়ের আনন্দের দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের। সবাইকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা . . .।’

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘যে স্বাধীনতার স্পর্শে জেগে ওঠে দেশ; যে স্বাধীনতার কণায় কণায় আত্মত্যাগের উজ্জ্বল ইতিহাস, যে স্বাধীনতার শব্দ উচ্চারণে সার্থক হয় বিজয়; আজ বিজয় দিবসের এই আলোকময় দিনে সেই স্বাধীনতাকে জানাই কুর্নিশ। স্বাধীনতার অর্থেই যেন বিজয়গাঁথা উচ্চারিত হয় আমাদের অন্তরে আজীবন। বিজয় দিবস আরও একবার স্বাধীন চেতনার পথের সাথী হোক।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

আরিফিন শুভ লিখেছেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই লাল সবুজ পতাকা, পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ।

মেহজাবীন চৌধুরী লিখেছেন, সাহসের সাথে নির্মিত, গৌরবে কারুকাজ করা, ইতিহাসের মধ্য দিয়ে প্রতিধ্বনিত বিজয় উদযাপন করা। শুভ বিজয় দিবস।

শবনম ফারিয়া লিখেছেন, এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা। অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, বিজয় দিবসের শুভেচ্ছা।

এ ছাড়াও আরও অনেক তারকার বিজয়ের আনন্দ ভাগ করেছেন ভক্তদের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১০

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১১

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১২

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৩

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৪

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৬

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৭

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৮

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৯

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

২০
X