বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় জয়া ও ফারিণ

জয়া ও ফারিণ। ছবি : সংগৃহীত
জয়া ও ফারিণ। ছবি : সংগৃহীত

ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন-২০২৪’ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী জয়া আহসান ও তাসনিয়া ফারিণ।

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জয়া এবং অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মোস্ট প্রমিজিং ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।

জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় আছেন ‘পালান’ সিনেমার অভিনেত্রী মমতা শঙ্কর, ‘দিলখুশ’ ছবিতে অভিনয়ের জন্য অনন্যা সেন এবং ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য অনিন্দীতা বোস।

অন্যদিকে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে লড়তে হবে দিলখুশ-এর অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

গত বছরের ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগোয় এই চলচ্চিত্রের গল্প। জয়া ছাড়াও তাতে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেন। সিনেমাটিতে জয়াকে দেখা যায় কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে। চূর্ণী গাঙ্গুলী অভিনয় করেছেন সাবেক স্ত্রীর ভূমিকায়।

অন্যদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হলো ফারিণের। তাতে ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয় ও আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন—নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X