বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কীসের অপেক্ষায় মেহজাবীন?

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

গত বছর নাটকের চেয়ে ওয়েবফিল্ম নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। হাতে-গোনা কয়েকটি নাটক করেছেন তিনি। নতুন বছরে কী করতে চান এই অভিনেত্রী? সম্প্রতি সেটিই জানিয়েছেন সংবাদমাধ্যমে।

এ বছর সিনেমা করতে চান মেহজাবীন। তাই ভালো গল্পের অপেক্ষায় আছেন তিনি। এক প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, আগের তুলনায় যেন এই বছরটি আরও ভালো কাটে। গত বছরও ভালো কেটেছে। নতুন বছরে আরও ভালো কাজ করতে চাই।

এমন গল্পে কাজ করতে চাই যেখানে প্রচুর পরিশ্রম করে শুটিং করতে পারব। এমন গল্প ও চরিত্র চাই, যেটির জন্য প্রচুর পরিশ্রম করতে ইচ্ছা করবে। অনেক প্রস্তুতি নিয়ে কাজ করতে চাই।

অভিনেত্রী আরও বলেন, এ বছর পরিবার নিয়ে অনেক ঘুরতে চাই। আগেও ঘুরেছি। তবে এবছর আরও বেশি ঘুরতে চাই। সেটা দেশে অথবা বিদেশে। কাজের পাশাপাশি পরিবারকে আরও সময় দিতে চাই।

২০২৩ সাল কেমন কেটেছে? উত্তরে তিনি বলেন, ভালো কেটেছে। এক বছরে মাত্র ৫টি নাটক ও ওয়েব সিরিজ করেছি। গত বছর ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। একটা সময় অনেক কাজ করেছি শেখার জন্য। এখন কমিয়ে দিয়েছি। একটা কথা আছে, যত কাজ করব তত শিখব। সব মিলিয়ে গত বছরটা ভালো কেটেছে। ভালো গল্পে, ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছি। এমন কাজ আরও চাই।

বর্তমানে আপনাকে ভেবে গল্প লেখা হয়, কেমন লাগে? উত্তরে মেহজাবীন বলেন, আমাকে কেন্দ্র করে গল্প লেখা হয়েছে; সেসব নাটকে অভিনয় করেছি আমি। এটার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাকে। একদিনে হয়নি। আগে বছরে হয়তো ৫০টা কাজ করতাম। সেখানে এখন বছরে ৫-৬টা করছি। কম কাজ করার কারণে ভয় ও টেনশন ছিল। পর্দায় কম থাকলে দর্শকরা কীভাবে নেবে? পর্দায় কম থাকলে ভক্তরা না কি ভুলে যায়। কিন্তু কম কাজ করেও আলোচনায় থাকতে পেরেছি আমি। ফ্যানরা বছরজুড়ে আমার কাজের অপেক্ষায় ছিলেন। নতুন ৭টি কাজ রিলিজ হয়েছে। নীল জলের কাব্যটা তো কোভিডের সময়ে শুটিং করা। আমার ভালো লাগে যে আমাকে ভেবে গল্প লেখা হয়। এটা একধরনের প্রাপ্তি।

মেহজাবীন আরও বলেন, এখন ভালো সিনেমা হচ্ছে। সিনেমার বিষয়ে পজিটিভ আমি, কিন্তু চরিত্র ও গল্প পছন্দ হতে হবে। আশা করছি সিনেমা নিয়ে ভালো কিছু হবে। সিনেমা করতে চাই, ভালো গল্পের অপেক্ষায় আছি। সবসময় ভালো গল্প করতে চাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১০

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১১

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১২

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৩

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৪

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৫

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৬

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৭

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১৮

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৯

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

২০
X