শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৬ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

বিদেশে পাচারকালে চার মুখপোড়া হনুমান উদ্ধার, আটক ১

উদ্ধার হওয়া মুখপোড়া হনুমান। ছবি : সংগৃহীত
উদ্ধার হওয়া মুখপোড়া হনুমান। ছবি : সংগৃহীত

মিরপুর থেকে বিদেশে পাচারকালে চার মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন বিভাগের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও মিরপুরের শাহআলী থানার যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরপুরের শাহআলী এলাকার মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে থেকে একজন বন্যপ্রাণী পাচারকারী আটকসহ ৪টি মুখপোড়া হনুমান ও এদের বহনকারী ১টি সিলভার কালার প্রবক্স গাড়ি জব্দ করা হয়। এরপর জব্দ গাড়িটি চেক করা হয়। এ সময় দেখা যায় গাড়ির ভিতরে পিছনের অংশে (ব্যাক ডালায়) ২টি প্লাস্টিকের বস্তায় এবং ১টি লোহার খাঁচায় ৪টি মুখপোড়া হনুমান রয়েছে (একটি মৃত বাচ্চা)। তখন গাড়ির ড্রাইভার আসামি মো. নজরুলকে (৩৫) এসব বন্যপ্রাণীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো প্রকার সদুত্তর ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নাই।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মো. নজরুল জানিয়েছেন, বান্দরবানের আলিকদম এলাকা থেকে এসব বন্যপ্রাণী সংগ্রহ করা হয়েছে। এরপর এগুলো ঢাকায় নিয়ে এসে চুয়াডাঙ্গা জেলায় পৌঁছিয়ে দেওয়া তার কাজ। যা পরবর্তীতে চুয়াডাঙ্গা সীমান্ত হয়ে ভারতে পাচার হতো।

আব্দুল্লাহ সাদিক আরও বলেন, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারা অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ)/৪১ ধারা লঙ্ঘনে মিরপুর শাহআলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আসামির নিকট হতে প্রাপ্ত সংগ্রহকারীর বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক বনপ্রাণী পাচারের মামলা রয়েছে বলে বন অধিদপ্তর নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X