কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কানেক্টিং ক্লাইমেট মাইন্ডসে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের ৩ নারী

বাংলাদেশের ৩ নারী জলবায়ু গবেষক। ছবি : সৌজন্য
বাংলাদেশের ৩ নারী জলবায়ু গবেষক। ছবি : সৌজন্য

ক্যারিবীয় দ্বীপ বার্বাডোসে গত ১৯ মার্চ থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস’ শীর্ষক জলবায়ুবিষয়ক সম্মেলন। পৃথিবীর স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে অংশগ্রহণ করছে বাংলাদেশের ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট পাবলিক হেলথ স্কুল এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ।

বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু গবেষকদের সাথে অংশ নিচ্ছেন বাংলাদেশের ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের তিনজন নারী জলবায়ু গবেষক।

বৃহস্পতিবার (২১ মার্চ) কানেক্টিং ক্লাইমেট মাইন্ডসে বাংলাদেশের তিনজন গবেষক রউফা খানম, শারমীন নাহার নীপা এবং ওয়াফা আলম দক্ষিণ এশিয়ার জলবায়ু সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বার্বাডোস সময় সকাল ১০টায় গবেষক দলের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোকপাত করার কথা রয়েছে।

এ সম্পর্কে জলবায়ু গবেষক রউফা খানম বলেন, কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ু সম্পর্কে সকলকে অবগত করার একটি বড় প্ল্যাটফর্ম। কোলাবোরেটিভ এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের।

জলবায়ু গবেষক শারমীন নাহার নীপা ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা নিরসনে পুরো পৃথিবীর মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের অন্যতম একটি মাধ্যম হিসেবে কাজ করছে কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস। বিশ্বের অনেক খ্যাতনামা গবেষকদের সাথে নিজেদের জ্ঞান বিনিময়ের জন্য এই মাধ্যমটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা শারমীন নাহার নীপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X