কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

করোনায় মৃত্যু শূন্য, আরও শনাক্ত ৮৩ জন

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। একই সময়ে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৯ জন অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আট মাস অন্তঃসত্ত্বা সরকারি কর্মকর্তার মৃত্যু

মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭৩ জন।

২৪ ঘণ্টায় ১৮০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৬২ জনই ঢাকার বাসিন্দা। এর বাইরে কক্সবাজারে ৭ জন; সিলেটে ৩ জন; ময়মনসিংহ, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে ২ জন করে এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জয়পুরহাট, দিনাজপুর, বরিশালে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X