খুলনা ব্যুরো
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ নারী

খুলনায় করোনায় আক্রান্ত নারী। ছবি : সংগৃহীত
খুলনায় করোনায় আক্রান্ত নারী। ছবি : সংগৃহীত

খুলনায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে গত দুই দিনে খুলনায় তিন নারী করোনায় আক্রান্ত হলেন।

বুধবার (১৮ জুন) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করুনা বেগম নামের এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে খুমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিবেন।

এর আগে, মঙ্গলবার (১৭ জুন) খুলনায় ২০২৩ সালের পর প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। খুলনা সদর হাসপাতালে পরীক্ষা করে সুমাইয়া নামে একজনের শরীরে করোনা শনাক্ত হয় এবং খুলনা মেডিকেলে পরীক্ষা করে তানিয়া নামে এক নারীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া তানিয়াকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। এছাড়া হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তারের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ডা. খান আহমেদ ইশতিয়াক।

এদিকে দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এমন খবর সবার জানা থাকলেও খুলনায় কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। কেউ যেন পাত্তাই দিচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X