কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১০:০৮ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

সাধারণ জ্বর নাকি ডেঙ্গু বুঝবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে ব্যাপকহারে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর। আর এ জন্যই প্রথমদিকে জ্বর হলে অনেকেই এটিকে সাধারণ জ্বর মনে করছেন। এ জন্য জ্বর নিয়ে এখন থাকতে হবে বাড়তি সতর্ক।

অন্যান্য সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গুজ্বর আলাদা করে বোঝার বেশকিছু উপায় আছে। চলুন জেনে নিই, কীভাবে সাধারণ জ্বর এবং ডেঙ্গুর মধ্যে পার্থক্য বুঝতে পারবেন…

* ডেঙ্গু হলে জ্বরের পাশাপাশি মাথাব্যথা, হাত-পাসহ সারা শরীরে ব্যথা হয়। সেই সঙ্গে ব্যথা হয় চোখের পেছনেও।

* বমি বমি ভাব এবং অরুচিও হয় ডেঙ্গু আক্রান্ত রোগীর। গাঁটেও ব্যথা অনুভূত হয়।

* গায়ে র‍্যাশ, চুলকানি এমনকি ডায়রিয়াও শুরু হতে পারে।

* দাঁতের মাড়ি দিয়ে, নাক দিয়ে কিংবা মলদ্বার দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে।

* গলাব্যথাও ডেঙ্গুর অন্যতম লক্ষণ।

ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয়…

* ডেঙ্গুর লক্ষণ বুঝতে পারলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বরের ওষুধ খাওয়ার পাশাপাশি ঘনঘন পানি ও তরল খাবার খেতে হবে। শরবত, ফলের রস, পাতলা ঝোল, ডাল, স্যুপ, লিকার চা ইত্যাদি খাবার ঘনঘন খেতে হবে।

* প্রতি ৩ ঘণ্টা পরপর জ্বর মাপতে হয় ডেঙ্গু রোগীর। এই সময় রক্তচাপ কমে যাওয়ার প্রবণতা বাড়ে। তাই নিয়মিত সেটাও মাপতে হবে। জ্বর হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল ওষুধ খাওয়া যাবে না।

* এই সময় রক্তে প্লাজমা ও অণুচক্রিকার মাত্রা কমে যায়। তাই বেশি করে ফল বিশেষ করে ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও শাকসবজি খেতে হবে।

* ডেঙ্গু শক সিনড্রোম থেকে মানবদেহে পানিশূন্যতা তৈরি হয়। সঙ্গে সঙ্গে পাল্‌স রেট অনেকটা বেড়ে যায় এবং রক্তচাপ খুব কমে যায়। এসব লক্ষণ বুঝতে পারলে সময় নষ্ট না করে হাসপাতালে ভর্তি করানো উচিত।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১০

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১১

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১২

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৩

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৪

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৫

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৬

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৭

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৯

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

২০
X