কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রতিনিয়ত রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত একদিনে অর্থাৎ চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।

রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার।

এতে বলা হয়েছে, গত একদিনে অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৬ জন, বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।

এর আগে গতকাল শনিবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে। এ সময় নতুন করে আক্রান্ত ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X