বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়াল

এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও আটজনের। এদের মধ্যে ঢাকার চারজন ও ঢাকার বাইরে চারজন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হলো ২৫৮ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬০৬ জন।

আজ সোমবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২১৯ ও ঢাকার বাইরে ৭০১ জন ভর্তি হন।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ৯ হাজার ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৭ হাজার ২৯৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ১ হাজার ৭৮৯ জন।

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে এত মৃত্যু এর আগে হয়নি। ২০১৯ সালে ১৭৯ জন এবং ২০২২ সালে ২৮১ জন মারা যায় এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে।

এ বছর ডেঙ্গুতে যত মানুষ মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৯৩০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ৬৭৬ জনের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায় ১৫ জুলাই। ২৫ জুলাই তা ২০০; ৫ অগাস্ট ৩০০; ১৪ আগস্ট ৪০০; ২৩ অগাস্ট ৫০০; এরপর ২ সেপ্টেম্বর ৬০০; ৮ সেপ্টেম্বর ৭০০; ১৬ সেপ্টেম্বর ৮০০ এবং ২৪ সেপ্টেম্বর ৯০০ ছাড়ায় ডেঙ্গুতে মৃত্যু। পরের ৬ দিনে আরও একশজনের মৃত্যুর মধ্য দিয়ে সংখ্যাটি হাজার ছাড়ায় ১ অক্টোবর।

এরপর ১০ অক্টোবর ১১০০; ১৮ অক্টোবর ১২০০; ২৬ অক্টোবর ১৩০০; ৫ নভেম্বর ১৪০০ এবং ১৫ নভেম্বর দেড় হাজার ছাড়ায় মৃতের সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৮৭ জনে।

তাদের মধ্যে ২ লাখ ১ হাজার ৭৮৯ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার রোগী। আর ১ লাখ ৭ হাজার ২৯৮ জন ঢাকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১০

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১১

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১২

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৩

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৪

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৫

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১৬

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১৮

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৯

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

২০
X