কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১৫২

এডিস মাশার প্রতীকী ছবি।
এডিস মাশার প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে ঢাকা মহানগর ও বাইরের জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৫২ জন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৭ জন, ঢাকায় এ সংখ্যা ৩৫। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৭০১।

আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৮৭১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ৮৩০ জন।

এ বছর সবমিলিয়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৬৯৮ জন; যার মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৭৮ জনের; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২০।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে ৩২৭ জন ঢাকায় এবং ৬৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ২৬ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৮৮১০ জন।

জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ২৬ দিনে ৭৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গনের মুখে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে মসজিদ-মন্দির

জামায়াতের শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি, ফেসবুকে তোলপাড়

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে আইনজীবীরা

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা

ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১০

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

১১

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

১২

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

১৩

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

১৫

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৬

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার

১৭

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

১৮

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

১৯

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

২০
X