কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৪:৪০ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যু বাড়ছে ডেঙ্গুতে, যে পরামর্শ দিল স্বাস্থ্য অধিদপ্তর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্কবার্তা দিয়ে বলছে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিবেশ পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে এডিস মশাবাহিত রোগটির প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ের প্রতিও নজর দিতে বলা হয়েছে।

এক তথ্যবিবরণীতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি দুটি লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে কাছের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লক্ষণ দুটি হলো, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা এবং বারবার বমি করার প্রবণতা।

তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, ডেঙ্গু হওয়ার তিন থেকে সাত দিনের তীব্র লক্ষণ প্রকাশ পেতে পারে। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা, ক্রমাগত বমি করা, বমির সঙ্গে রক্ত যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, শরীরে অবসাদ বোধ করা ও অস্থিরতা বোধ করা।

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলা হয়েছে, ঘর-অফিস বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। একই সঙ্গে মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরতে হবে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

তথ্যবিবরণীতে মশার প্রজনন রোধে কয়েকটি কাজ করারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলো হলো, ঘর ও আশপাশে যে কোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে, ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে।

এদিকে গত ৪ জুন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজন, ৫ জুন একজন এবং ৮ জুন দুজন মারা যায়। চলতি বছরে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১০

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৩

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৪

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৫

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৭

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৮

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৯

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

২০
X