কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফুসফুসের ক্যানসার নিয়ে যে ভুল ধারণাগুলো আমাদের বেশি ক্ষতি করছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় ফুসফুসের ক্যানসার এখন দ্রুত বাড়ছে। অনেক সময় রোগটি দেরিতে ধরা পড়ে শুধু কয়েকটি ভুল ধারণার কারণে। চিকিৎসকেরা মনে করেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারাই জীবন বাঁচানোর মূল উপায়। তাই এসব ভুল ধারণা ভাঙা জরুরি।

চলুন ফুসফুসের ক্যানসার নিয়ে আমাদের ভুল ধারণাগুলো জেনে নিই।

ফুসফুসের ক্যানসার শুধু ধূমপায়ীদের হয়

ধূমপান বড় কারণ হলেও এটাই একমাত্র কারণ নয়। প্রায় ২০% ফুসফুসের ক্যানসার দেখা যায় এমন ব্যক্তিদের মধ্যে যারা কখনো ধূমপান করেননি। দীর্ঘদিনের বায়ুদূষণ, অ্যাসবেস্টস বা রাডনের সংস্পর্শে থাকা, পরিবারে ক্যানসারের ইতিহাস, এসবও ঝুঁকি বাড়ায়। তাই নন-স্মোকারদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন।

রোগের প্রাথমিক লক্ষণ অনেক সময় বুঝতেই দেন না

শুরুর দিকে ফুসফুসের ক্যানসার সাধারণত নীরব থাকে। লম্বা সময় ধরে থাকা কাশি, সামান্য শ্বাসকষ্ট বা অকারণে ক্লান্ত লাগা—অনেকে এসবকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু এগুলোও ক্যানসারের সংকেত হতে পারে। লো-ডোজ সিটি স্ক্যান অনেক আগেই টিউমার শনাক্ত করতে পারে।

দীর্ঘদিনের কাশি মানেই সংক্রমণ

বেশিরভাগ কাশি ক্ষতিকর নয়, কিন্তু যদি তিন সপ্তাহের বেশি থাকে, সাথে রক্ত দেখা দেয় বা ওজন কমে—তাহলে দেরি না করে পরীক্ষা করা উচিত। সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ না করলে ব্রঙ্কোস্কপি বা সিটি স্ক্যান প্রয়োজন হতে পারে, কারণ অনেক সময় এক্স-রেতে টিউমার ধরা পড়ে না।

ফুসফুসের ক্যানসারের ভালো চিকিৎসা নেই

বর্তমান চিকিৎসা অনেক উন্নত। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং প্রিসিশন মেডিসিন রোগীর জেনেটিক তথ্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করে। এছাড়া মিনিমালি ইনভেসিভ ও রোবটিক সার্জারি রোগীর দ্রুত সেরে ওঠার সুযোগ বাড়ায়।

এটি শুধু বয়স্কদের রোগ

বয়স বেশি হলে ঝুঁকি বাড়ে ঠিকই, কিন্তু তরুণরাও সম্পূর্ণ নিরাপদ নয়। জেনেটিক কারণ, দূষণ, বা ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ তরুণদের মধ্যেও এই রোগ তৈরি করতে পারে। তাই ঝুঁকি থাকলে বয়স যাই হোক, সময়ে স্ক্রিনিং জরুরি।

ফুসফুসের ক্যানসার সম্পর্কে ভুল ধারণা আমাদের অনেক সময় বিপদে ফেলে। রোগটি যত দ্রুত শনাক্ত হয়, চিকিৎসার ফল তত ভালো হয়—এটাই চিকিৎসকদের অভিজ্ঞতা। তাই কাশি, শ্বাসকষ্ট বা অকারণে ক্লান্তি মতো সাধারণ লক্ষণও অবহেলা করা ঠিক নয়।

ধূমপান, দূষণ বা জেনেটিক ঝুঁকি, যে কারণই হোক, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ফুসফুসের ক্যানসার থেকে সুরক্ষার সবচেয়ে সহজ পথ। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করলে অনেক জীবন বাঁচানো সম্ভব।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X