কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সহযোগী অধ্যাপক পদে ১১৮ চিকিৎসকের পদোন্নতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সারাদেশে বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আরও ১১৮ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টোবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে ([email protected]) প্রেরণ করতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর মাধ্যমিক ‍ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৯০ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেওয়া হয়েছে। প্রচলিতভাবে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিষয়ভিত্তিক এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অর্থনীতির ৪০ জন, আরবি ও ইসলামি শিক্ষার ২২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩৭ জন, ইংরেজির ৫৯ জন, ইতিহাসের ৩৫ জন, উদ্ভিদবিদ্যার ৩৫ জন, কৃষিবিজ্ঞানের ২ জন, গার্হস্থ্য অর্থনীতির ২ জন, গণিতের ৩২ জন, দর্শনের ৩২ জন, পদার্থবিদ্যার ৩৫ জন, পরিসংখ্যানের ৪ জন, প্রাণিবিদ্যার ৩৬ জন, বাংলার ৫৯ জন, ব্যবস্থাপনার ৪৭ জন, ভুগোলের ১৪ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৪০ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৬ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের ১৫ জন, সংস্কৃতের ১ জন, হিসাববিজ্ঞানের ৪৭ জন, ইসলামি আদর্শ (টিটিসি) ১ জন, ইংরেজি (টিটিসি) ১ জন, ইতিহাসের (টিটিসি) ১ জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের (টিটিসি) ১ জন, গণিতের (টিটিসি) ১ জন, প্রফেশনাল ইথিক্সের (টিটিসি) ১ জন, বাংলার (টিটিসি) ১ জন, ভূগোলের (টিটিসি) ১ জন, রাষ্ট্রবিজ্ঞানের (টিটিসি) ১ জন ও বিজ্ঞানের (টিটিসি) ১ জন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X