কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

অজান্তেই প্রতিদিনের যেসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিষ্টি খেলে রক্তে শর্করা বাড়ে। তাই ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়া একেবারেই বারণ। ডায়াবেটিস ধরা পড়ার আগে থেকে মিষ্টি খাওয়ায় রাশ টানার কথা বলেন চিকিৎসকরা। মিষ্টি না খেলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা কম থাকে। তবে মিষ্টিই যে ডায়াবেটিসের একমাত্র কারণ, তা কিন্তু নয়।

দৈনন্দিন জীবনযাপনের কিছু ভুলও রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে। তাই সুস্থ থাকতে প্রতিদিনের কিছু অভ্যাস থেকে দূরে থাকা জরুরি। এমন কিছু অভ্যাসের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার

১. অফিসের তাড়ায় অনেকে সকালের নাশতা না খেয়ে বেরিয়ে পড়েন। দীর্ঘক্ষণ পেট খালি থাকলে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ার ঝুঁকি বেড়ে যায়। তাই পেট ভরে সকালের খাবার খাওয়া জরুরি।

২. ব্যস্ত জীবনে অনেকে ঘুমের প্রতি অবহেলা করেন। কম ঘুম নানা রোগের কারণ হতে পারে। শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় ঘুমের চেয়ে কম ঘুমালে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তাই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

৩. দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। শরীর যত বেশি সক্রিয় রাখবেন, ততই ডায়াবেটিসের সম্ভাবনা কমবে। স্থিরভাবে বসে থাকা রক্তে শর্করার মাত্রা বাড়ায়। তাই শরীর সচল রাখার চেষ্টা করুন। নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ুন।

৪. গবেষণায় প্রমাণিত, ধূমপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই ডায়াবেটিস থেকে বাঁচতে ধূমপান বন্ধ করা জরুরি।

৫. মানসিক চাপ কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের কারণ হতে পারে। কর্মক্ষেত্রের দুশ্চিন্তা বা পারিবারিক সমস্যা রক্তে শর্করার মাত্রা বাড়ায়। মানসিক চাপ কমাতে নিয়মিত যোগব্যায়াম করুন। মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটান। সবসময় মন ভালো রাখার চেষ্টা করুন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X