কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে শরীরে ঝাঁকুনি, অশুভ লক্ষণ নয়তো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘুমের মধ্যে হঠাৎ শরীরে ঝাঁকুনির অভিজ্ঞতা অনেকেরই আছে। বৈজ্ঞানিকভাবে এটি ‘হিপনিক জার্কস’ নামে পরিচিত। জেগে থাকা থেকে ঘুমে যাওয়ার মুহূর্তে শরীর এভাবে ঝাঁকুনি দিতে পারে, বিশেষ করে ঘুমের শুরুতে। কখনো এই ঝাঁকুনি হালকা, কখনো আবার তীব্র হতে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি স্বাভাবিক ঘটনা এবং হঠাৎ ঘটে। শিশুদের ক্ষেত্রে হিপনিক জার্কস বেশি দেখা যায়। ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

তবে ঘুমের মধ্যে শরীরে ঝাঁকুনি কেন দেখা দেয়-

ঘুমের সময় শরীর সাধারণত শিথিল হয়ে যায়। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় পেশিগুলো স্থির ও শান্ত থাকে। মস্তিষ্ক তখন বাইরের বাস্তব ঘটনা উপেক্ষা করে। কিন্তু ঘুমের শুরুতে স্বপ্ন ও বাস্তব জগতের মধ্যকার দরজা পুরোপুরি বন্ধ হয় না। শূন্য থেকে পড়ে যাওয়া বা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার মতো স্বপ্ন দেখলে শরীর হঠাৎ ঝাঁকুনি দিতে পারে।

কিছু গবেষকের মতে, জাগ্রত অবস্থা থেকে ঘুমে যাওয়ার সময় স্নায়ুতন্ত্রের কার্যক্রমে হঠাৎ পরিবর্তন ঘটে, যা শরীরে ঝাঁকুনির কারণ হতে পারে। হালকা ঘুমের সময় স্বপ্ন দেখা গেলেও মস্তিষ্কের সেরিব্রাম করটেক্স প্রায়ই ঘুম আর বাস্তবের মধ্যে পার্থক্য ধরতে পারে না। এতে মস্তিষ্কের সংকেত পরিবহনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হলেও হিপনিক জার্কস ঘটতে পারে।

চিকিৎসকদের মতে, মানসিক চাপ, উদ্বেগ, অতিরিক্ত ক্লান্তি, ধূমপান বা ক্যাফেইনের অতিরিক্ত সেবন ঘুমের মধ্যে শরীরের ঝাঁকুনির সম্ভাবনা বাড়ায়। এছাড়া, ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত শরীরচর্চাও এই অভিজ্ঞতার কারণ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X