কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন। ছবি : সংগৃহীত
বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন। ছবি : সংগৃহীত

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কাছে বিগত কমিটির নেতারা দায়িত্ব হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিগত কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ম সেলিম রেজা এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সভাপতি ও মহাসচিব ব্যক্তিগত অপারগতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে উল্লেখ করেন। সেইসঙ্গে তারা বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক ডা. মো. জাহিদ রায়হান (সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ) এবং সদস্য সচিব ডা. মো. সফিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা)-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, নতুন কমিটির সভাপতি ও মহাসচিব দুজনই বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আজীবন সদস্য। বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড্যাবের সাবেক শীর্ষ নেতারা।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X