কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তরমুজের বীজ খাওয়া কি নিরাপদ ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গরমে ঠান্ডা, মিষ্টি তরমুজ একটুখানি শান্তি এনে দেয়। ফলের দোকানে বা বাসায় কাটতে বসলে অনেকেই একটু বেশি খেয়ে ফেলেন— এই ফলটির স্বাদই এমন। কিন্তু খাওয়ার সময় একটা জিনিস প্রায়ই মাথায় আসে— এই বীজগুলো যদি গিলে ফেলি, কোনো সমস্যা হবে না তো?

অনেকেই ভাবেন, তরমুজের বীজ খেলে পেটে ব্যথা বা হজমে সমস্যা হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আসলে তরমুজের বীজ খাওয়া শুধু নিরাপদই নয় বরং এতে রয়েছে নানা উপকারও।

তরমুজের বীজে কী থাকে?

তরমুজের বীজে থাকে প্রচুর প্রোটিন, আয়রন, ফোলেট, নিয়াসিন, লাইকোপেনসহ নানা পুষ্টিকর উপাদান। এক কাপ বীজে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায়, তা একজন সুস্থ মানুষের দৈনিক চাহিদার প্রায় ৬০% পর্যন্ত পূরণ করতে পারে!

তবে যাদের হজমে সমস্যা রয়েছে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে মাঝে মাঝে একটু অস্বস্তি হতে পারে। তাই যদি আগে থেকেই এমন সমস্যা থাকে, তবে বেশি খাওয়া থেকে বিরত থাকাই ভালো।

তরমুজের বীজের কিছু স্বাস্থ্য উপকারিতা

১. চুল ও ত্বকের যত্নে সহায়ক

তরমুজের বীজে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, যা ত্বক মসৃণ রাখতে ও চুল ভালো রাখতে সাহায্য করে। ত্বকে যদি প্রদাহ বা ব্রণের সমস্যা থাকে, তা কমাতেও এটি কার্যকর হতে পারে।

২. হৃদযন্ত্রের জন্য উপকারী

এই বীজে আছে মনো ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে। এতে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও কমে। তরমুজের বীজে থাকা ম্যাগনেসিয়াম হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী।

৩. হাড় ও পেশির গঠনে সাহায্য করে

শুধু ক্যালসিয়াম নয়, হাড়ের জন্য আরও অনেক দরকারি খনিজ উপাদান পাওয়া যায় তরমুজের বীজে। এটি পেশির গঠনেও সহায়তা করে।

তরমুজ খাওয়ার সময় যদি কিছু বীজ গিলে ফেলেন, চিন্তার কিছু নেই। বরং এটি আপনার শরীরের উপকারেই আসতে পারে। তবে অতিরিক্ত খাওয়া বা হজমের সমস্যা থাকলে সতর্ক থাকাই ভালো। আর যদি আপনি একটু স্বাস্থ্য সচেতন হন, তাহলে তরমুজের বীজ শুকিয়ে হালকা ভেজে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন!

সূত্র : হেল্থ শটস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X