কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কোলেস্টেরল কমাতে পুষ্টিবিদের সহজ পরামর্শ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা সবাই চাই সুস্থ থাকতে। কিন্তু ব্যস্ত জীবন আর অনিয়মিত খাবারের কারণে অনেক সময় শরীরে নানা সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটা বড় সমস্যা হলো রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া।

আসলে কোলেস্টেরল কোনো খারাপ জিনিস না— শরীরের অনেক কাজে এটা লাগে। কিন্তু যখন এর পরিমাণ বেশি হয়ে যায়, তখন সেটা হতে পারে বিপদের কারণ। রক্তনালি শক্ত হয়ে যেতে পারে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।

আরও পড়ুন : সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদ

আরও পড়ুন : শসায় ওজন কমে? জানুন পুষ্টিবিদ কী বলছেন

এ বিষয়ে বারডেম হাসপাতালের চিফ নিউট্রিশন অফিসার, পুষ্টিবিদ আখতারুন নাহার আলো দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। চলুন দেখে নেওয়া যাক রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আমাদের কী কী করতে হবে।

রক্তে কোলেস্টেরল কমানোর সহজ উপায়

১. কিছু খাবার এড়িয়ে চলতে হবে

যেসব খাবারে চর্বি বেশি, সেগুলো খাওয়া কমাতে হবে। যেমন :

- ঘি, মাখন, হাঁসের মাংস

- মাংসের চর্বি, কলিজা, মগজ

- বড় মাছের মাথা, চিংড়ি

- নারিকেল, দুধের সর, হাড়ের মজ্জা

- কেক, আইসক্রিম, পুডিং, মিষ্টি, কাস্টার্ড

২. ভালো চর্বি বেছে নিন

চর্বি একেবারে বাদ দিতে হবে না, বরং স্বাস্থ্যকর চর্বি খাওয়ার অভ্যাস গড়তে হবে। উদাহরণ :

- সয়াবিন তেল, সরিষার তেল, সূর্যমুখী তেল

- মাছের তেল (যেমন সামুদ্রিক মাছের তেল)

৩. খনিজ পদার্থে নজর দিন

ক্লোরিন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম— এসব খনিজ উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই খাবারে এগুলোর ভারসাম্য থাকা জরুরি।

৪. নায়াসিন খাওয়ার চেষ্টা করুন

নায়াসিন (ভিটামিন বি৩) কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটা পাওয়া যায় :

- ছোলাভেজা পরিজ, ভুসিযুক্ত আটা

- সবুজ শাকসবজি, মাছ

৫. ঘরোয়া উপায় মেনে চলুন

খালিপেটে ১ কোয়া কাঁচা রসুন ও ২০-২৫টি কাঁচা ভিজানো ছোলা খাওয়া যেতে পারে। এটি রক্তে ক্ষতিকর চর্বি কমাতে সাহায্য করে।

৬. মাছের তেল ও ওমেগা-৩

মাছের তেলে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড রক্ত জমাট বাঁধা ঠেকায় এবং কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব কমায়।

৭. কোলেস্টেরলমুক্ত খাবার খান বেশি করে

নিম্নোক্ত খাবারগুলোতে কোলেস্টেরল থাকে না :

- যে কোনো ফল

- শাকসবজি

- বাদাম, ডাল

- মাছ

- ডিমের সাদা অংশ

- সয়াবিন তেল, মাছের তেল

আরও পড়ুন : নিয়মিত বেদানা খাওয়ার ৭ দারুণ উপকারিতা জানালেন পুষ্টিবিদ

আরও পড়ুন : ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুন

খাবারের বিষয়ে একটু সচেতন হলেই রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিদিনের খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন এনে আপনি নিজেই নিজের শরীরের যত্ন নিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X