সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিম্পোজিয়ামের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া অংশীদারত্ব জোরদারকরণ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এ সিম্পোজিয়ামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতার নতুন দিগন্ত উন্মেচিত হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া অংশীদারত্ব জোরদারকরণ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উদ্বোধনী অনুষ্ঠানে এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির।

সিম্পোজিয়ামে চারটি সায়েন্টিফিক সেশন ও একটি পোস্টার সেশনের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, দেশের শীর্ষ ৩০টি ওষুধশিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদল এবং সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

মোট ৪৬ জন গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন। ৪০ জন তরুণ গবেষক সাম্প্রতিক গবেষণা নিয়ে পোস্টার প্রেজেন্টেশনে অংশ নেন। এছাড়া ডিএএডি’র দুজন প্রতিনিধি জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. মো. আসলাম হোসেন সিম্পোজিয়ামের আহ্বায়ক এবং অধ্যাপক ড. শিমুল হালদার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X