কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা
‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রক্ত আদান-প্রদানের তথ্যসমৃদ্ধ ওয়েবপেজ ‘রক্তস্পন্দন’-এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে রাজধানীর কাঁটাবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ওয়েবপেজের যাত্রা শুরু হয়।

পেজটি স্ক্যান করার মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এই মহতী উদ্যোগের পেছনে আরও ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহদপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা ছাত্রদলের সাবেক কার্যকরী সদস্য ডা. মো. মেহরাব হোসেন অনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফার ২৬ তম দফা—‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘সার্বজনীন চিকিৎসা’ ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই ওয়েবঅ্যাপ চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। রক্তের অভাবে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছে। প্রচুর চাহিদা থাকায় নানা জটিলতা তৈরি হয়। তাই আমরা চাই, একটিমাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সব ব্লাড ব্যাংক ও আগ্রহী ডোনারের তথ্য থাকবে, যাতে প্রয়োজনে সরাসরি ডোনারের সঙ্গে যোগাযোগ করা যায় কোনো ধরনের হয়রানি ছাড়াই।

তিনি আরও বলেন, বিনামূল্যে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ করা রক্তদানকারী এবং গ্রহীতা উভয়ের জন্যই সহজ হবে।

ওয়েবঅ্যাপটির বিস্তারিত তথ্য, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ও ব্যবহারবিধি তুলে ধরে ডা. তাইফ বলেন, ভবিষ্যতে এই ওয়েবঅ্যাপ শুধু বিভাগীয় শহরেই নয়, বরং প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে। এতে সাধারণ মানুষ সহজেই রক্তদাতাদের সঙ্গে যুক্ত হতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. মো. মাহফুজুর রহমান মনি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাদ, ছাত্রদল নেতা এ কে এম মোস্তাফিজুর রহমান ইশমাম, মোবাশ্বির ইবনে বারী, মো. আশরাফ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১০

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১১

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১২

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৩

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৪

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৫

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৬

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৭

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৮

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৯

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

২০
X