কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চায়ের কাপ হাতে না থাকলে অনেকের দিনই যেন শুরু হয় না। সকালে ঘুম থেকে উঠে, দুপুরে খাবারের পর কিংবা সন্ধ্যার আড্ডায়— চা যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কেউ কেউ তো রাতে ঘুমাতে যাওয়ার আগেও চা খান!

কিন্তু যেসব চা আমরা বাইরে দোকান থেকে খাই— বিশেষ করে যে চা গরম পানিতে টি ব্যাগ ডুবিয়ে বানানো হয়— সে চা কি আদৌ শরীরের জন্য নিরাপদ? অনেকেই বলেন, টি ব্যাগের চা খাওয়া ঠিক না। আবার অনেকে বলে থাকেন, এতে শরীরের ক্ষতি হয়।

আরও পড়ুন : সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

আরও পড়ুন : সকালে খালি পেটে পানি পানের ৯ উপকারিতা

তাহলে কি টি ব্যাগ দিয়ে বানানো চা শরীরের জন্য ক্ষতিকর? চলুন দেখে নেই একজন পুষ্টিবিদের মতামত।

চায়ের উপকারিতা

চায়ের ভেতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতরের ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে। এটি প্রদাহ কমায়, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়, আর মনেও শান্তি আনে।

তবে এই উপকারিতা আপনি কতটা পাবেন, সেটা নির্ভর করছে আপনি কীভাবে চা বানাচ্ছেন তার ওপর।

টি ব্যাগ : উপকারী না ক্ষতিকর?

কলকাতার পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায় দত্ত বলছেন, টি ব্যাগ ভালো না খারাপ, সেটা নির্ভর করে টি ব্যাগের মান কেমন তার ওপর।

অনেক সস্তা টি ব্যাগ তৈরি হয় নাইলন বা পিইটি (PET) নামের এক ধরনের প্লাস্টিক দিয়ে। এই ধরনের টি ব্যাগ গরম পানিতে ডুবালে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢোকার সম্ভাবনা থাকে, যা দীর্ঘমেয়াদে নানা রকম সমস্যা তৈরি করতে পারে।

কোন ধরনের টি ব্যাগ নিরাপদ?

পুষ্টিবিদের মতে, কিছু ব্র্যান্ড কাগজ দিয়ে তৈরি উন্নতমানের টি ব্যাগ ব্যবহার করে, যা তুলনামূলকভাবে নিরাপদ। এছাড়া আপনি চাইলে পাতা চা দিয়ে বানানো বড় টি ব্যাগও ব্যবহার করতে পারেন, যেগুলোতে প্রাকৃতিক উপাদান থাকে। এগুলো শরীরের ক্ষতি করে না, বরং উপকার করে।

চা ফুটিয়ে খাওয়াই সবচেয়ে ভালো

টি ব্যাগ যতই ভালো হোক না কেন, চা পাতাকে পানি দিয়ে ফুটিয়ে খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। এতে চায়ের সব পুষ্টি উপাদান পানিতে ভালোভাবে মিশে যায় এবং শরীর তা সহজে শোষণ করতে পারে। ফলে প্রদাহ কমে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

দিনে কত কাপ চা খাওয়া নিরাপদ?

পুষ্টিবিদরা বলছেন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ৩-৪ কাপ চা খেতে পারেন। তবে ১২ বছরের কম বয়সীদের চা না দেওয়াই ভালো।

আরেকটি বিষয় মনে রাখা জরুরি— চায়ের সঙ্গে অতিরিক্ত চিনি বা দুধ মেশানো ঠিক না। এতে চায়ের উপকারিতা কমে যায়, আর শরীরের ক্ষতির আশঙ্কা বাড়ে।

কিছু পরামর্শ

- সস্তা প্লাস্টিকের টি ব্যাগ এড়িয়ে চলুন

- চাইলে কাগজ বা বড় পাতার প্রাকৃতিক টি ব্যাগ ব্যবহার করুন

- সম্ভব হলে চা পাতা ফুটিয়ে খাওয়ার অভ্যাস গড়ুন

- দিনে ৩-৪ কাপ চা যথেষ্ট

- দুধ ও চিনি ছাড়া চা পান করুন

আরও পড়ুন : বৃষ্টিতে মন ভালো করা খিচুড়ির ৫ দারুণ রেসিপি!

আরও পড়ুন : ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

চা পান যদি আপনার প্রতিদিনের রুটিনের অংশ হয়, তাহলে একটু সচেতন হওয়াই ভালো। ভালো মানের টি ব্যাগ বেছে নিন, না হয় চা পাতা ফুটিয়ে খান। আর মেপে খান— তবেই চা আপনাকে শুধু স্বাদই দেবে না, স্বাস্থ্যও দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X